ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে যুবকের হাত-পা বিচ্ছিন্ন করে দিল প্রতিপক্ষ


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ২৩-২-২০২৬ দুপুর ১:৩

বাগেরহাটের কচুয়া উপজেলায় রহমত উল্লাহ শেখ (২৭) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে তুলে নিয়ে বাগানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের একটি বাগান থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে কচুয়া উপজেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাঁকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। আহত রহমত উল্লাহ কচুয়া উপজেলার চরসোনাকুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
আহত রহমত উল্লাহর পিতা আব্দুল মতিন জানান, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে কামরুল, ইসরাফিল, ইয়াসিন ও ইব্রাহিমসহ কয়েকজন মিলে তাঁর ছেলেকে ধরে নিয়ে যায়। তাঁরা কুপিয়ে রহমতের দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এছাড়া একটি পা প্রায় বিচ্ছিন্ন এবং অন্যটি মারাত্মক জখম করা হয়েছে। পাষণ্ডরা তাঁর চোখ দুটিও উপড়ে ফেলার চেষ্টা করে ক্ষত-বিক্ষত করে দিয়েছে। মধ্যযুগীয় কায়দায় এমন বর্বরোচিত নির্যাতনের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কচুয়া উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদাউস জানান, রহমত উল্লাহর দুই হাত ও দুই পা গুরুতর জখম হয়েছে। একটি হাত ও একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং অন্যগুলোও বিচ্ছিন্ন হওয়ার পথে। এছাড়া মাথা ও চোখসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত