মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির ডিডি আফসারের ইন্তেকাল
মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির (জামুকা নিবন্ধন নং- ১৬৩/২০১৩) পরিচালনা কমিটির উপপরিচালক (ডিডি) মো. আফসারুন্নবী (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চিরবিদায় নিয়েছেন। ( ইন্না-লিল্লাহি ------ রাজিউন)। গত রোববার (২২ ফেব্রুয়ারী) রাত ১১ টার দিকে তিনি না ফেরার দেশে পারি জমান। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে ও এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির পরিচালনা কমিটির চেয়ারম্যান হাসানুল আলম মিথুন জানান, রাত ১০ টার দিকে একটু খারাপ লেগেছিল, সাথে সাথে চিকিৎসার জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে রাত ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে রাতেই মরদেহ তার গ্রামের বাড়ি সীতাকুণ্ডের মুরাদপুরে নেয়া হয়েছে। পরে বেলা ১১ টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি ও পরিচালনা কমিটি, সাংবাদিক এস এম পিন্টুসহ বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠন। শোবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
Aminur / Aminur
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত