অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধে কমিটি গঠনের আহবান
যশোরের অভয়নগরে হঠাৎ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠনের আহবান করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিরোধ কমিটি গঠনের আহবান করেন উপস্থিত সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, অভয়নগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম, নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মহিউল ইসলাম, সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সদস্য মতিন গাজী, ইউপি চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, সানা আব্দুল মান্নান, মো. জহুরুল ইসলাম, শেখ আবুল কাশেম, পল্লী মঙ্গল কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রজব আলী, কৃষি কর্মকর্তা লাভলী খাতুনসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় উল্লেখিত আলোচনা ছাড়াও যশোর-খুলনা মহাসড়কের নূরবাগ বাসস্ট্যান্ড ও স্বাধীনতা চত্ত্বর এলাকায় যানজট নিরসন, জেলা পরিষদ মার্কেট নির্মাণে অনিয়ম, ফুটপাত দখলমুক্ত করা, বাল্যবিবাহ ও নারী নির্যাতন বন্ধসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস