ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নবনিযুক্ত বাণিজ্য মন্ত্রী'কে অভিনন্দন জানান প্রগতিশীল ব্যবসায়ী পরিষদ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৩-২-২০২৬ বিকাল ৭:২

সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রীর খন্দকার আব্দুল মুক্তাদির  সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শওকত আজিজ রাসেল নেতৃত্বাধীন "প্রগতিশীল ব্যবসায়ী পরিষদ"-এর নেতৃবৃন্দ। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলা হয়েছে পরিষদের নেতৃবৃন্দ এই নবনিযুক্ত মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বিবৃতিতে প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের সমন্বয়ক, ব্যবসায়ী নেতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব রানা চৌধুরী এবং ব্যবসায়ী নেতা, সহ-সমন্বয়ক আহসান হাবিব সেতু আশাবাদ ব্যক্ত করে বলেন, আব্দুল মুক্তাদিরের মত একজন দক্ষ ও অভিজ্ঞ রাজনীতিক এবং বিজনেস আইকনের নেতৃত্বে সমগ্র বাংলাদেশের বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থান খাতে যুগান্তকারী এবং অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, বাণিজ্য মন্ত্রীর সুদৃষ্টিতে আগামী তিন মাসের মধ্যে এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠিত করার মধ্য দিয়ে ব্যবসায়ী সমাজের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা ঘুচবে এবং দেশব্যাপী অর্থনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান হবে। তার হাত ধরে বাংলাদেশ উন্নয়ন, স্থিতিশীলতা ও সুশাসনের নতুন দিগন্তে পৌঁছাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ব্যবসায়ীরা।

সেখানে আরো উপস্থিত ছিলেন প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের সদস্য কেএসএম মোস্তাফিজুর রহমান, ড. সাদী-উজ-জামান, মতিন খান, কামাল হোসেন পলাশ, রবিন হোসাইন, আবুল কালাম আজাদ, এমরানুল হক কামাল, মোহাম্মদ উল্লাহ পলাশ, নজরুল ইসলামসহ আরো অনেকে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত