ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বরগুনার সংরক্ষিত মহিলা আসনে সম্ভাবনার নতুন চিত্র


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-২-২০২৬ বিকাল ৭:৯

বরগুনার রাজনৈতিক অঙ্গনে সংরক্ষিত মহিলা আসনকে কেন্দ্র করে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় মহিলা দলের সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক আসমা আজিজকে ঘিরে জেলা জুড়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল পর্যায়ে ধারাবাহিক সক্রিয়তার কারণে তাকে সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে বিবেচনা করছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের একটি অংশ।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আসমা আজিজ নারীর অধিকার, স্বনির্ভরতা এবং তৃণমূল নারী নেতৃত্ব বিকাশে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। সংশ্লিষ্টদের মতে, শিক্ষা, পেশাগত দক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতার সমন্বয়ে তিনি সংরক্ষিত মহিলা আসনের জন্য শক্ত অবস্থানে রয়েছেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা ও মানবিক উন্নয়ন কার্যক্রমে তার সম্পৃক্ততা তাকে জেলার রাজনীতিতে আলাদা পরিচিতি এনে দিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-১ আসনের বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে রাস্তাঘাট, কালভার্ট-ব্রিজ, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা ব্যবস্থা ও মৌলিক অবকাঠামো উন্নয়নসংক্রান্ত নানা সমস্যার কথা সরাসরি শোনেন বলে জানান আসমা আজিজ।

তিনি বলেন, “দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে গত ১৭ বছরে একাধিক মামলা ও হামলার শিকার হয়েছি। তবুও জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।”

মনোনয়ন প্রসঙ্গে তিনি জানান, দল যদি তাকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব দেওয়ার সুযোগ দেয়, তবে জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করবেন। একটি আধুনিক, মানবিক ও উন্নত বরগুনা গড়ে তোলাই হবে তার অঙ্গীকার।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরগুনার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নারীর কার্যকর প্রতিনিধিত্ব একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। যোগ্য, সক্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব সংরক্ষিত আসনে প্রাধান্য পেতে পারে বলেও মনে করছেন তারা।

যদিও দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে আসমা আজিজকে ঘিরে যে জনআলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে, তা বরগুনার আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার