ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

নাচোলে নবনির্বাচিত এমপি স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ২৩-২-২০২৬ রাত ৮:১০

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড.মু. মিজানুর রহমান নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করলেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় পৌর জামায়াতের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের ফুলবাগান ও হাসপাতাল চত্বর পরিস্কারকালে উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, সেক্রেটারী মাওলানা মোবারক হোসেন, পৌর আমীর মনিরুল ইসরাম, নায়েবে আমীর ডাক্তার রফিকুল ইসলাম, পৌর সহ-সেক্রেটারী ইসমাইল হোসেন ও নেজামপুর ইউনিয়ন আমীর ওবাইদুল্লাহ। পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এসময় সংসদসদস্যের পক্ষ থেকে পরিচ্ছন্নতা সামগ্রী উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্স্রের কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। সংসদ সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছিলে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এদিন সকাল সাড়ে ১০টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানি সরদারের সভাপতিত্বে উপজেলা মিনি কনফারেন্স কক্ষে মতবিনিময়কালে সহকারি কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য সকল কর্মকর্তাদেরকে প্রজাতন্ত্রের আন্তরিক সেবক ও মানবিক হওয়ার আহ্বান জানান। এসময় তিনি রাস্তায় যানবাহন থেকে চাঁদাবাজদের চিহ্নিত করে তাদেরকে ওই পেশা থেকে ফিরিয়ে উত্তোম পেশা গ্রহণে চেষ্টা করা ও নাচোল এলাকায় রাসায়নিক সার সিন্ডিকেটের বিষয়ে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত