ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

শান্তিগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-২-২০২৬ রাত ৮:২৭

শান্তিগঞ্জ উপজেলা-এ নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ-এর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৩ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিলমিল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান-এর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী-এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর এম আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রথমেই আমার নির্বাচনী এলাকার দুই উপজেলার সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। আমি যেন আপনাদের বিশ্বাসের প্রতিদান দিতে পারি, সে লক্ষ্যেই কাজ করবো।”তিনি আরও বলেন, “সবার আগে বাংলাদেশ—এই চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই আগে নিজে আইন মেনে চলবো এবং অন্যদের আইন মানতে উৎসাহিত করবো। তাহলেই টেকসই উন্নয়ন সম্ভব।”

নবনির্বাচিত সাংসদ বলেন, তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। তিনি মাদককে একটি বড় সামাজিক সমস্যা হিসেবে উল্লেখ করে মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি অনলাইন জুয়ায় আসক্তদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।


শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “উন্নয়নের সব প্রচেষ্টায় জনগণের একান্ত সহযোগিতা অপরিহার্য।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন ও মো. ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, শান্তিগঞ্জ থানার ওসি ওয়ালীউল্লাহ, উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, পল্লী বিদ্যুৎ সমিতি শান্তিগঞ্জের এজিএম নাজমুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম শান্তিগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা আতিকুল হক, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি

তিস্তার গ্রাসে বসতভিটা ,দিশেহারা নদীপাড়ের মানুষ

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা: ৯ বাংলাদেশি আটক

ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিরালা কোঅপারেটিভ হাউজিং সোসাইটির স্বঘোষিত সভাপতির বিরুদ্ধে কোর্টের আদেশ অমান্য করার অভিযোগ