ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মনপুরায় ভোট কেন্দ্রে দাড়ি পাল্লা প্রতীকে ভোট চাওয়ায় আনসার সদস্য অপসারন, সংবাদ প্রকাশে সাংবাদিকদের হুমকি


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২৪-২-২০২৬ দুপুর ১:২৯

গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ-এর বিভিন্ন স্থানের মতো ভোলা-৪ সংসদীয় আসন এর মনপুরা উপজেলা-তেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনের মনপুরায় মোট ২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে।
ভোট চলাকালে চর ফৈজউদ্দিন ফকিরহাট দাখিল মাদ্রাসা কেন্দ্রে দায়িত্বরত এক আনসার সদস্যের বিরুদ্ধে দাড়ি পাল্লা প্রতীকে ভোট চাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগকারী কয়েকজন নারী-পুরুষ নির্বাচনের পর্যবেক্ষণ হিসেবে দায়িত্বে থাকা সাংবাদিক" দৈনিক সকালের সময়" পত্রিকার সাংবাদিক মো:মেহেদী হাসান, দূরবীন নিউজ এর প্রতিনিধি আবদুর রহমান সোয়েব, বরিশাল বার্তা এর প্রতিনিধি মাসুদকে জানান, সকাল ৭:৩০ মিনিট থেকে আনসার সদস্যের পোশাক পরিহিত গফুর শিকদার নামের এক আনসার সদস্য নারী ভোটারদের লাইনে দায়িত্ব পালন করার সময় তাদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
এ বিষয়ে উপস্থিত ৩ সাংবাদিক অভিযোগকারীদের ভিডিও বক্তব্য দিতে অনুরোধ করলে এক ব্যক্তি ভিডিওতে ওই আনসার সদস্যের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে বক্তব্য দেন। পরে সাংবাদিকরা ভিডিও বক্তব্য টি সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসে।
পরে ঘটনার সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা অভিযুক্ত আনসার সদস্য মো: গফুর শিকদারকে কেন্দ্র থেকে প্রত্যাহার করেন বলে জানা যায়।
তবে ঘটনার পর থেকে গফুর শিকদার সাংবাদিক "দৈনিক সকালের সময়" পত্রিকার সাংবাদিক মো:মেহেদী হাসান, দূরবীন নিউজ এর প্রতিনিধি আবদুর রহমান সোয়েব, বরিশাল বার্তা এর প্রতিনিধি মাসুদকে কল দিয়ে হুমকি ধামকি এবং কটুক্তি মূলক কথাবার্তা বলেন। এ ছাড়াও 'সংবাদ প্রতিদিন ' ‘মনপুরা রিপোর্টার্স ক্লাব ’ নামের দুইটি ফেইসবুক আইডি থেকে "দৈনিক সকালের সময়" পত্রিকার সাংবাদিক মো:মেহেদী হাসান এর বিরুদ্ধে মানহানিকর পোস্ট, মানসিক চাপ সৃষ্টি এবং মামলা-হামলার হুমকির অভিযোগ উঠেছে মো: গফুর শিকদার ও মেহেদী নিশান এর বিরুদ্ধে।
এছাড়া ‘সংবাদ প্রতিদিন’ নামের আরেকটি ফেইসবুক আইডি থেকেও" দৈনিক সকালের সময় " পত্রিকার সাংবাদিক মো: মেহেদী হাসানের নামে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানহানিকর পোস্ট প্রকাশ করা হচ্ছে বলে জানা গেছে।
সাংবাদিকদের দাবি, উপস্থিত ভোটারদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা সংবাদ পরিবেশন করেছেন এবং পেসা গত দায়িত্ব পালনের ক্ষেত্রে বাঁধা প্রধান মামলা হামলার হুমকি ধামকি থেকে রক্ষা পেতে প্রশাসনের কাছে আইনি নিরাপত্তা ও সুরক্ষা চান তারা।
এ ব্যাপারে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু মুছা জানান, নির্বাচনের দিন নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে এক আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, যদি ওই সদস্য সাংবাদিকদের হুমকি দিয়ে থাকেন, তবে অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত