ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

শরণখোলায় ​ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে এমপি আব্দুল আলীম


শরণখোলা প্রতিনিধি  photo শরণখোলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-২-২০২৬ দুপুর ১:৩৭

বাগেরহাট-৪ (শরণখোলা-মোড়েলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল আলীম এক ব্যতিক্রমী জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজেই ঝাড়ু হাতে নিয়ে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের পাঁচ রাস্তা মোড় এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে নামেন। সড়ক পরিষ্কার শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
​এদিন বেলা ১১টায় রায়েন্দা বাজারের ‘পাঁচ রাস্তা মোড়’ থেকে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মো. আব্দুল আলীম। রাস্তার ময়লা-আবর্জনা নিজেই পরিষ্কার করার মাধ্যমে তিনি সাধারণ মানুষের মাঝে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন। এ সময় তাঁর সাথে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ​অভিযান চলাকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আব্দুল আলীম বলেন, "একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর সমাজ গড়তে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। শুধুমাত্র সরকারি উদ্যোগ নয়, ব্যক্তিপর্যায়ে সচেতনতা বৃদ্ধি পেলেই আমাদের জনপদ পরিষ্কার থাকবে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।"
​সড়ক পরিষ্কার কার্যক্রম শেষে সংসদ সদস্য শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস।
​হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এমপি আব্দুল আলীম হাসপাতাল চত্বর সর্বদা পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত ও হয়রানিমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম কবিরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
​হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে দৈনিক সকালের সময়-এর শরণখোলা উপজেলা প্রতিনিধি রাজিব হোসেনের এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য বলেন, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত আন্তরিক। তিনি আরও জানান, উপজেলার স্বাস্থ্য খাতের উন্নয়নে যেকোনো অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

Aminur / Aminur

সাতক্ষীরায় গ্রাম পুলিশের অভিনব কায়দায় প্রবাসীর টাকা আত্মসাৎতের অভিযোগ

রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন

কাশিমপুর কারাগারে স্ত্রীর সাথে দেখা করতে এসে ইয়াবাসহ আটক ১

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোনের বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন

ভবদহ অধ্যুষিত মুক্তেশ্বরী নদীর বেড়িবাঁধ ধ্বসে গিয়ে নতুন করে ৫ গ্রাম প্লাবিত

লাকসামে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবশে

চরফ্যাশন-মনপুরাকে পরিবেশবান্ধব পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : নুরুল ইসলাম নয়ন

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা সহ্য করা হবে না: মাওলানা আমিনুল ইসলাম

পাসওয়ার্ড জটিলতায় বন্দি কুড়িগ্রাম হাসপাতালের স্বাস্থ্য সেবা: কোটি কোটি টাকার সরঞ্জাম অচল, দুর্ভোগে রোগীরা

নাগেশ্বরী খাদ্যগুদামে বন্দি বানভাসীদের চাল, ফেরত গেছে টিসিবির চালও

পটিয়ায় ক্লার্ক নেতা তোহা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আল্টিমেটাম, মানববন্ধন

নড়াইল জেলা সমিতি, ঢাকার হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা