ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মনপুরায় আগুনে পুড়ল দুই ভাইয়ের স্বপ্ন প্রতিবন্ধী হেলাল এখন খোলা আকাশের নিচে


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২৪-২-২০২৬ দুপুর ১:৩৮

ভোলার মনপুরা উপজেলার ২ নং হাজীরহাট ইউনিয়নের চর ফৈয়জুদ্দিন ৯ নং ওয়ার্ডের দাসের হাওলা এলাকায় পরপর দুই ভাইয়ের বসতঘরে অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের বহু কষ্টে গড়া স্বপ্ন। এখন তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে প্রতিবন্ধী হেলাল উদ্দিনের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। হেলাল উদ্দিন চর ফৈয়জুদ্দিন গ্রামের বাসিন্দা অজিউল্লাহর বড় ছেলে। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও তিনি দিনমজুরের কাজ করে তিল তিল করে টাকা জমিয়েছিলেন। সেই সঞ্চিত অর্থ দিয়ে গত বছর একটি ছোট্ট বসতঘর নির্মাণ করেন। একই সঙ্গে বড় মেয়ের বিয়েও সম্পন্ন করেন।
ঘটনার সময় ঘরে কেউ ছিলেন না। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে ছুটে আসেন প্রতিবেশীরা। প্রাণপণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মনপুরা ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে পুড়ে গেছে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্র-এমনকি হেলালের বহু দিনের কষ্টের সঞ্চয়ও। এখন তিনি একেবারে নিঃস্ব। চোখে অশ্রু আর কণ্ঠে অসহায়ত্বের সুর-“সব শেষ হয়ে গেল, এখন আমি কোথায় যাব?"-এমন আর্তনাদই শোনা যাচ্ছে তার মুখে।
এদিকে স্থানীয়রা জানান, এর মাত্র দুই দিন আগে, ২১ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হেলালের ছোট ভাই প্রবাসী মিরাজের বসতঘরেও আগুন লাগে। পুকুরের অপর পাশে অবস্থিত তার ঘরটিও মুহূর্তেই আগুনে ভস্মীভূত হয়। সেসময়ও ঘরে কেউ ছিলেন না। আগুনে তার ঘরের সব মালামাল পুড়ে যায়।
পরপর দুই ভাইয়ের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে-তা নিয়ে নানা প্রশ্ন উঠছে স্থানীয়দের মাঝে।
এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। মানবিক সহায়তা ছাড়া এই দুই পরিবারকে আবার ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব বলে মনে করছেন অনেকে।

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত