ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

দুই মাস পর বেনাপোল বন্দরে আটকা ১৮০ ট্রাক সুপারি ভারতে প্রবেশ শুরু


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ২৪-২-২০২৬ দুপুর ৩:১১

যশোরের বেনাপোল স্থলবন্দরে প্রায় দুই মাসেরও বেশি সময় আটকে থাকার পর রপ্তানিমুখী ১৮০টি সুপারি বোঝাই ট্রাক অবশেষে ভারতে প্রবেশ করতে শুরু করেছে। গত দুই দিনে ১১০টি ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে। অবশিষ্ট ৭০টি ট্রাক আজ ও আগামীকালের মধ্যে ভারতে প্রবেশ করবে বলে বন্দর সূত্রে জানা গেছে।বন্দর সংশ্লিষ্টরা জানান, এসব সুপারি বোঝাই ট্রাক দীর্ঘদিন ধরে বন্দরে অবস্থান করায় রপ্তানিকারকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। রপ্তানিকারকদের প্রতিনিধিরা বলেন, প্রায় দুই মাস ধরে প্রতিটি ট্রাকের জন্য প্রতিদিন ২ হাজার টাকা করে অপেক্ষা (ডেমারেজ) চার্জ গুনতে হয়েছে। সে হিসেবে প্রতি ট্রাকে প্রায় ১ লাখ ২৫ হাজার টাকার অতিরিক্ত খরচ হয়েছে। এত বিপুল বাড়তি ব্যয়ের কারণে এ চালান থেকে লাভ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে দাবি করেন তারা। বন্দর কর্তৃপক্ষ জানায়, রপ্তানির আগে সুপারির মান পরীক্ষার জন্য নমুনা দিল্লিতে পাঠানো হয়। পরীক্ষার প্রক্রিয়ায় ধীরগতি এবং নানা জটিলতার কারণে ট্রাকগুলো দীর্ঘদিন আটকে ছিল। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর এখন ধাপে ধাপে ট্রাকগুলো ভারতে প্রবেশ করছে। উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। তবে প্রশাসনিক জটিলতা ও পরীক্ষণ প্রক্রিয়ার ধীরগতির কারণে মাঝে মধ্যেই রপ্তানিকারকদের ভোগান্তিতে পড়তে হয়। রপ্তানিকারকরা ভবিষ্যতে এ ধরনের জটিলতা এড়াতে দ্রুত ও স্বচ্ছ পরীক্ষণ প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Aminur / Aminur

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত