টাঙ্গাইলে গভীর রাতে ঘোড়ার মাংস প্যাকেটজাত করার সময় কসাইসহ আটক ৪
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চোরের ভিটা গ্রামে গভীর রাতে ঘোড়া জবাই করে মাংস প্যাকেটজাত করার সময় কসাইসহ চারজনকে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতের নিস্তব্ধতায় সন্দেহজনক কর্মকাণ্ড লক্ষ্য করেন গ্রামবাসীরা। পরে তারা ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে চারজনকে আটক করেন। এ সময় একটি ঘোড়া জবাই করে মাংস প্যাকেট করার প্রস্তুতি চালাচ্ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে আটক ব্যক্তিদের বিষয়ে স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে।
আটক ব্যক্তিরা হলে- জামগড়া এলাকার হাসান হাওলাদারের ছেলে হৃদয় (২৩), তৈয়বপুরের মৃত ওয়াজেদ আলীর ছেলে সুমন (২০), ধনিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফরহাদ (৩০) এবং মহিষখোঁচার মোফাজ্জল হোসেনর ছেলে আমিনুল ইসলাম (২৪)।
"ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে যথাযথ শাস্তি প্রদান করা হবে।"
Aminur / Aminur
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার