ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৭ মাসে ১৩৯ মামলা : বিপুল পরিমাণ মাদক উদ্ধার
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে গত সাত মাসে (আগস্ট থেকে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত) ১৩৯টি মামলা দায়ের করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব মামলায় ১৪৪ জনকে আসামি করা হয়েছে এবং ১৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা, হেরোইন ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
মাদক অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের আগস্টে ২৩টি মামলায় ২৩ জনকে আসামি করা হয় এবং ২২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১৭০ গ্রাম গাঁজা, ৩০ পিস ইয়াবা ও ২৯৩টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেপ্টেম্বরে ২১টি মামলায় ২২ জন আসামির মধ্যে ২০ জন গ্রেপ্তার হন। উদ্ধার করা হয় ২০ হাজার পিস ইয়াবা, ২৩৭টি টাপেন্টাডল ট্যাবলেট, ৭৬৫ গ্রাম গাঁজা ও ১ হাজার ৯০০ টাকা।
অক্টোবরে ১৯টি মামলায় ১৯ জন আসামির মধ্যে ১৮ জন গ্রেপ্তার হন। এ সময় ৬৯০ গ্রাম গাঁজা, ১৪৯টি টাপেন্টাডল ট্যাবলেট ও ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নভেম্বরে ২২টি মামলায় ২৪ জন আসামির মধ্যে ২৩ জন গ্রেপ্তার হন। উদ্ধার করা হয় ১৮৫ গ্রাম গাঁজা, ৪১৯ পিস ইয়াবা, ৪২ লিটার চোলাই মদ ও ৩৮টি টাপেন্টাডল ট্যাবলেট।
ডিসেম্বরে ২১টি মামলায় ২১ জন আসামির সবাইকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১৩৪ পিস ইয়াবা, ১ হাজার ২২৯টি টাপেন্টাডল ট্যাবলেট, ৬৫ গ্রাম গাঁজা এবং নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। চলতি বছরের জানুয়ারিতে ২০টি মামলায় ২১ জন আসামির মধ্যে ২০ জন গ্রেপ্তার হন। উদ্ধার করা হয় ২০ গ্রাম গাঁজা, ৩ পিস ইয়াবা, ৮ দশমিক ৫ গ্রাম হেরোইন ও ২০১টি টাপেন্টাডল ট্যাবলেট।
চলতি মাসের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৩টি মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৮০১টি টাপেন্টাডল ট্যাবলেট, ১ দশমিক ৫ লিটার চোলাই মদ, ১৫ গ্রাম গাঁজা ও নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মাদক অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলার মধ্যে সবচেয়ে বেশি অভিযান পরিচালিত হয়েছে সদর উপজেলায়। তবে জনবল সংকট ও নিজস্ব যানবাহনের অভাবে সীমান্তবর্তী উপজেলা ও দুর্গম এলাকায় অভিযান পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ বলেন, ‘অধিদপ্তরের জন্য বরাদ্দ একটি গাড়ি বর্তমানে রংপুর বিভাগীয় কার্যালয়ে ব্যবহৃত হচ্ছে। ফলে আমাদের দীর্ঘদিন ধরে ভাড়া করা মাইক্রোবাস ও ছোট যানবাহন ব্যবহার করে অভিযান চালাতে হচ্ছে। নিজস্ব গাড়ি না থাকায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।’
ঠাকুরগাঁওয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাবেক সভাপতি অধ্যাপক মনোতোষ কুমার দে বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করতে হবে। বিশেষ করে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় জনবল ও যানবাহন সরবরাহ নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততাও গুরুত্বপুর্ন।
Aminur / Aminur
শ্যামনগরে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ
নপুরায় ভিক্ষার টাকায় চলে জীবন: সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে যুব রেড ক্রিসেন্ট
বাম্পার ফলনেও হাসি নেই, ন্যায্য দাম না পেয়ে বিপাকে বকশীগঞ্জের আলুচাষি
কুমিল্লায় পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
গাজীপুরে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন
কুমিল্লায় পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ঈশ্বরদীতে এক মাদকসেবীর অপ্রত্যাশিত মাদকবিরোধী প্রচারণায়চাঞ্চল্যের সৃষ্টি করেছে
গাজীপুরে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ: তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ
ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেয়া হলো চিমনি
তারাগঞ্জে ভ্রাম্যমান আদালতে জরিমানা
ঠাকুরগাঁওয়ে প্রায় ২ লাখ টাকার টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার