ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বিলাইছড়িতে লাল এ্যাংলিয়ানা পাংখোয়াকে জেলা পরিষদ সদস্য পদে না দেওয়ার দাবিতে বিএনপির সংবাদ সন্মেলন


সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি photo সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি
প্রকাশিত: ২৪-২-২০২৬ দুপুর ৩:২৩

বিলাইছড়িতে আগামী জেলা পরিষদ সদস্য পদে লাল এ্যাংলিয়ানা পাংখোয়াকে না দিয়ে অন্য একজন যোগ্য ব্যক্তিকে মানোন্নয়ন দেওয়া দাবিতে সংবাদ সন্মেলন করেছেন উপজেলা বিএনপি। 
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সন্মেলন করেন। এসময় জেলা পরিষদ সদস্য পদে অন্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন। ১২ জন জেলা পরিষদ সদস্য পদে প্রার্থীরা হলেন বিএনপির জয়সিন্ধু চাকমা, শান্তি রায় চাকমা( রায়ধন), মো.জাফর আহাম্মদ, রেজাউল করিম রনি, মো.ইমাম হাসান সিকদার, শামশু তঞ্চঙ্গ্যা, খুশি বাবু তঞ্চঙ্গ্যা, চাথোয়াই রোয়াজা (প্রাত্তন ইউপি চেয়ারম্যান), ভিএল পাংখোয়া, রিনলম পালম বম,নেইলাই পাংখোয়া এবং ধনমুনি চাকমা। তাদের দাবি তারা দীর্ঘ দিন ধরে বিএনপির সক্রিয় কর্মী এবং সবসময় সুখে- দুংখে দলকে রক্ষা করতে এবং জনগণের পাশে রয়েছেন। এজন্য জেলা পরিষদ সদস্য নিয়োগ পেলে আমাদের বারো জন হতে দিতে হবে বা পেতে হবে । তাদের অভিযোগ এযাবৎ এ্যাংলিয়ানা পাংখোয়া বিএনপির সঙ্গে কোনো  সম্পৃক্ত  ছিলো না। এজন্য  এ্যাংলিয়ানা সহ তার গোষ্ঠীদের থেকে কোন জনকে পুনরায় যেন আর জেলা পরিষদ সদস্য হিসেবে নিয়োগ না হন সেজন্য সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে সাফ জানিয়ে দেন। তারা আরো জানান, এখানে বিভিন্ন সম্প্রদায়ের ১২ প্রার্থী তাদের দাতা জমা দিবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  মন্ত্রী দীপেন দেওয়ান এঁর কাছে । সেখানে থেকে দীপেন যাকে যোগ্য মনে করে তাকে জেলা পরিষদ সদস্য পদে নিয়োগ দেবে সেক্ষেত্রে তাদের কোনো অভিযোগ থাকবে না। কিন্তু এ্যাংলিয়ানাকে না। এ্যাংলিয়ানাকে দিলে জনগণ মেনে নিবে না বলে জানান। 

Aminur / Aminur

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ