ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে এমপি অধ্যাপক মুজিবুর রহমান


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২৪-২-২০২৬ দুপুর ৪:৪০

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে এমপি হাসপাতালের সার্বিক অবস্থা, চিকিৎসাসেবার মান, জনবল সংকট এবং রোগীদের প্রাপ্য সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় হাসপাতাল চত্বরে ডাক্তারদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান এবং রাজশাহী সিভিল সার্জন অফিসার এম. এস. রাজিউল করিম।
অধ্যাপক মুজিবুর রহমান হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে বলেন, “সাধারণ মানুষের জন্য মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি হাসপাতালের বিদ্যমান সমস্যা, অবকাঠামোগত ঘাটতি ও প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি সাধারণ মানুষের কাছ থেকেও হাসপাতালসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন।
পরিদর্শন শেষে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়

বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি

বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন

বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান

নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা

মাছঘাটের শ্রমিক থেকে দন্ত চিকিৎসক, ভুল অস্ত্রোপচারের পর কিশোরের রক্তক্ষরণে মৃত্যু