সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশে সেই প্রতিবন্ধী এতিম আরিফুল পেল হুইল চেয়ার
'শারীরিক প্রতিবন্ধী ও এতিম আরিফুলের অসহায়ত্বে এগিয়ে আসেনি কেউ' এমন শিরোনামে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় জনপ্রিয় পত্রিকা দৈনিক সকালের সময় পত্রিকার অনলাইন সংস্করণে রিপোর্টটি প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই সিংগাইর উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জোবায়দা গুলশানআরার নজরে পড়ে। সাথে সাথে প্রতিবেদক মিজানুর রহমানের সাথে যোগাযোগ করে পরদিন মংগলবার (২৪ ফেব্রুয়ারি) প্রতিবন্ধী আরিফুলসহ তার অভিভাবককে নিয়ে আসতে বলেন উপজেলা কার্যালয়ে। জনকল্যাণে সাংবাদিকতা এ প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে এনে আরিফুলের পরিবারের সাথে যোগাযোগ করে সাংবাদিক মিজানুর রহমান মানবতার তাগিদে মংগলবার উপজেলা কার্যালয়ে নিয়ে আসলে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জোবায়দা গুলশানআরা প্রতিবন্ধী আরিফুলকে হুইল চেয়ার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার (পপি), উপজেলা (ভূমি) সহকারী কর্মকর্তা হাবেল উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ইব্রাহিম, সিংগাইর সদর সার্কেল এএসপি ফাহিম আসজাদ, ওসি (তদন্ত) স্বপন কুমার, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য যে, জন্ম হতে প্রতিবন্ধী আরিফুলের বাবা ইদ্রিস আলী তাকে রেখে প্রায় ২ বছর আগে মারা যান। মা ময়ফুল মারা গেছেন আরও ৮/৯ বছর আগেই। বাবার দ্বিতীয় স্ত্রী আছিয়া বেগমের কাছেই এখন বেড়ে উঠছে আরিফুলসহ তার আরও এক বুদ্ধি প্রতিবন্ধী বোন সুলতানা এবং এক ভাই মিজানুর। মিজানুর নামমাত্র বিদেশ চাকুরী করে কোন মতে টেনে হিঁচড়ে চালাচ্ছে সংসার। আরিফুল মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
Aminur / Aminur
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত