ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম যন্ত্রপাতি ক্রয়ে এমপি সালেহীর অনুদান প্রদান


উলিপুর প্রতিনিধি photo উলিপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪-২-২০২৬ দুপুর ৪:৪৭
কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে কুড়িগ্রাম-৩ উলিপুর সংসদীয় আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী তার ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকা অনুদান প্রদান করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও চিকিৎসকদের উপস্থিতিতে তিনি এ অনুদানের চেকটি হস্তান্তর করেন।
 এসময় এমপি সালেহী বলেন, উলিপুরের মানুষ এখন থেকে হাসপাতালের সেবায় দৃশ্যমান পরিবর্তন লক্ষ করবে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই হাসপাতালে আল্ট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা নিশ্চিত করা হবে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারুন অর রশিদ জানান, বিদ্যমান আল্ট্রাসনোগ্রাম মেশিনটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এমপি মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগে প্রদত্ত অর্থের মাধ্যমে নতুন যন্ত্রপাতি ক্রয় করা হবে। আগামী সপ্তাহের মধ্যেই আল্ট্রাসনোগ্রাফি সেবা চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয়রা এ উদ্যোগকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন স্হানীয় লোকজন।
 এদিকে ওইদিন সকালে
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে উলিপুর সদরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক  উদ্বোধন করেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

 উলিপুর মসজিদুল হুদার সামনে থেকে শুরু করে পৌর শহরের সড়ক এবং বিভিন্ন অলি-অলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানার মোড়, গুনাইগাছ মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধনের অংশ হিসেবে এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা অর্থ সম্পাদক  জহুরুল হক, উপজেলা ভারপ্রাপ্ত আমীর এডভোকেট কামাল কবির লিটন, সেক্রেটারি হাফেজ তৌহিদুল , পৌর সেক্রেটারি মাহফুজুর রহমান 
সহ পরিচ্ছন্নতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

এসময় সংসদ সদস্য সালেহী বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য উলিপুর গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়