ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে জাটকা ইলিশ মাছ বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদন্ড


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৪-২-২০২৬ দুপুর ৪:৪৮

যশোরের কেশবপুর শহরে মাছ বাজারে জাটকা ইলিশ মাছ বিক্রি করার অপরাধে কামরুজ্জামান (৪৫) নামের এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। 
উপজেলা নির্বাহী অফিসার দপ্তর সূত্রে জানা গেছ, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কেশবপুর মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়। উপজেলার ভোগতী-নরেন্দ্রপুর গ্রামের আফসার আলী বিশ্বাস এর ছেলে কামরুজ্জামান শহরের মাছবাজারে জাটকা ইলিশ মাছ বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে মাছ ব্যবসায়ী কামরুজ্জামান কে দুই হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত ১০ ইঞ্চির ছোট ৩ কেজি জাটকা ইলিশ মাছ কেশবপুর শিশু সদন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস এবং কেশবপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের জাটকা ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত সম্পূর্ণভাবে দণ্ডনীয় অপরাধ। আইন অমান্য করে জাটকা ইলিশ বিক্রি করার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৫ ধারা অনুযায়ী কামরুজ্জামানকে দুই হাজার জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ১০ ইঞ্চির ছোট ৩ কেজি জাটকা ইলিশ কেশবপুর শিশু সদন এতিমখানায় বিতরণ করা হয়েছে। আগামীতেও উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া বাজারে জাটকা ইলিশ বিক্রিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Aminur / Aminur

ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়

মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন

পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১

রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা

মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক

বরিশাল বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য

গুরুদাসপুরে ২১ টি দারিদ্র্যে পরিবারের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ

বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা

নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

বরিশালে বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন