আত্রাইয়ে পুকুর পাড় না বাঁধায় হুমকিতে সড়ক ও বসতবাড়ি, প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ
নওগাঁর আত্রাইয়ে পুকুরের পাড় সংস্কার ও গাইড ওয়াল নির্মাণ না করায় বিলীন হতে চলেছে চলাচলের জনগুরুত্বপূর্ণ সড়ক ও বসতবাড়ি। উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের থাঐপাড়া গ্রামে দীর্ঘ ৬ বছর ধরে এই সমস্যা বিরাজ করলেও কোনো সমাধান না পেয়ে অবশেষে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, থাঐপাড়া গ্রামের মৃত অহির সরদারের ছেলে মুন্টু সরদারের বাড়ির পাশেই একই গ্রামের আফছার আলীর ছেলে এনায়েতুল্লা ও আব্দুর রাজ্জাক গংদের একটি পুকুর রয়েছে। অভিযোগ রয়েছে, পুকুরটি খননের সময় পর্যাপ্ত পাড় না রেখেই অন্যের সীমানা ঘেঁষে খনন করা হয়েছিল। দীর্ঘ বছর ধরে সংস্কার না করায় বর্তমানে পুকুরের পাড় ধসে গিয়ে গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি পুকুরগর্ভে বিলীন হতে বসেছে। এতে ওই রাস্তার পাশের ৫০-৬০টি পরিবারের যাতায়াত চরম ঝুঁকির মুখে পড়েছে।
অভিযোগকারী মুন্টু সরদার বলেন, "পুকুরের পাড় ধসে যাওয়ায় আমার ইটের তৈরি বসতবাড়িটি যেকোনো সময় ধসে পড়ার ঝুঁকিতে আছে। গত ৬ বছর আগে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলে প্রতিপক্ষরা ৩ বছরের সময় চেয়ে লিখিত অঙ্গীকার করেছিলেন। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে আরও ৩ বছর কাটলেও তারা পাড় বাঁধার কোনো উদ্যোগ নেননি। গত মাসেও বৈঠক হয়েছে, কিন্তু তারা কেবল টালবাহানা করছেন। বাধ্য হয়ে গ্রামবাসীর সহযোগিতায় সোমবার বিকেলে ইউএনও বরাবর প্রতিকার চেয়ে আবেদন করেছি।
এ বিষয়ে পুকুর মালিক এনায়েতুল্লা বলেন, পুকুরটি অনেক আগের খনন করা। পাড় রক্ষায় এর আগে গাইড ওয়াল দেওয়ার চেষ্টা করেছি। আসন্ন বর্ষা মৌসুমের আগেই মজবুত গাইড ওয়াল দেওয়ার প্রতিশ্রুতি আমি গ্রামবাসী ও মাতব্বরদের দিয়েছি। তা সত্ত্বেও মুন্টু সরদার চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এবং আমার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দিয়েছেন।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সড়ক ও বাড়ি রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান