ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বাড়ছে


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৩-১০-২০২১ দুপুর ৩:২
কক্সবাজারের কুতুবদিয়ায় নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। উপজেলায় গত সেপ্টম্বর মাসে এই দুই রোগে আক্রান্তের সংখ্যা ৪২০। তারমধ্যে ডায়রিয়া রোগী ৩৯০ জন। বাকি ৩০ জন নিউমোনিয়া রোগী। সেপ্টেম্বর মাসে মোট ভর্তি রোগী ছিল ৭৪১ জন।
 
ওয়ার্ড ইনচার্জ  সূত্রে জানা যায় এসব তথ্য। ওয়ার্ড ইনচার্জ সালাহ উদ্দিন জানান, ১ অক্টোবর মোট ২৮ জন ভর্তি রোগীর ১৩ জনই ডায়রিয়া আক্রান্ত। শনিবার হাসপাতাল ঘুরে দেখা যায়, ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশুদের নিয়ে অস্থির দিন কাটাচ্ছেন অভিভাবকরা। 
 
উত্তর ধুরুং থেকে শিশু সন্তানকে নিয়ে গত ২৯ সেপ্টেম্বর থেকে হাসপাতালে আছেন রহিমা। শিশুর ডায়রিয়া কোন মতেই ভালো হচ্ছে না। কৈয়ারবিল, লেমশীখালী ও আলী আকবর ডেইল থেকে আসা অভিভাবকরা ডায়রিয়া আক্রান্ত শিশুদের নিয়ে নির্ঘুম রাত্রি যাপন করছেন । উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সেপ্টম্বর মাসে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। যদিও ইহা একটি মৌসুমি রোগ। এই সময়ে ডায়রিয়ার প্রকোপটা একটু বেশি দেখা যায়। 
 
 তিনি জানান হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সকল প্রকার ওষুধসহ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। দিন দিন রোগীদের চাপ বাড়ছে বলেও জানান তিনি। 

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা