কাউনিয়ায় নবনির্বাচিত এমপি আকতার হোসেনের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আকতার হোসেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মরত সংবাদকর্মী ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) তিনি কাউনিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। পরে সংসদ সদস্য উপজেলা পরিষদ চত্বরে দুটি বৃক্ষরোপণ করেন।
পরবর্তীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইউএনও পাপিয়া সুলতানার সভাপতিত্বে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকাণ্ড, উন্নয়ন পরিকল্পনা এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঙ্কন পাল, কাউনিয়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজয় সাহা, কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোছা. আঞ্জুয়ারা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তাহের, সমাজসেবা কর্মকর্তা মো. সামিউল আলম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা শাখার আমীর আব্দুস সালাম সরকার ও সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা যুগ্ম আহ্বায়ক আবু রেজা ও সাংগঠনিক সম্পাদক মোস্তায়েন বিল্লাহ, এনসিপি কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. সাইদুল ইসলাম, প্রেসক্লাব কাউনিয়া-এর সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল এবং কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় নবনির্বাচিত সংসদ সদস্য আকতার হোসেন বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রংপুর-৪ আসনকে একটি উন্নয়নশীল মডেল হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত