ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পূজা উদযাপন পরিষদের সাথে ময়মনসিংহ রেঞ্জের মতবিনিময়


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৩-১০-২০২১ দুপুর ৩:৫
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের আয়োজনে ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
 রবিবার (৩ অক্টোবর) সকালে পুলিশ লাইন্সে রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি রেঞ্জ অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা আফরোজ লাকির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন, জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দীন আহাম্মদ, শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুন্সি প্রমুখ।
 
 এছাড়া সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রাখাল চন্দ্র সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড. বিকাশ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুমন ভৌমিক, ময়মনসিংহ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ সুজিত বর্মণ, নারী শক্তি সুচিত্রা সেন প্রমুখ বক্তব্য রাখেন। এ সভায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা, ময়মনসিংহ  মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  উল্লেখ্য রেঞ্জে এ বছর ১৬৩৭টি মন্দির ও মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যা গত বছরের চেয়ে ৪১টির চেয়েও বেশি।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান