ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

২৪ ঘণ্টা অপারেশন চালুর আশ্বাস এমপি বাবরের


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৫-২-২০২৬ দুপুর ১১:২৩

গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আগামী তিন মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, হাসপাতালের সেবার মান উন্নয়ন, জনবল সংকট নিরসন এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি জানান, বর্তমানে হাসপাতালের অনুমোদিত ৫৫ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৮ জন। শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, গাইনি ও সার্জারি বিভাগে ২৪ ঘণ্টা অপারেশন সেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জরুরি চিকিৎসার জন্য রোগীদের যেন ঢাকায় বা খুলনায় রেফার হতে না হয়, সে লক্ষ্যেই প্রয়োজনীয় অবকাঠামো ও সরঞ্জাম নিশ্চিত করা হবে।
হাসপাতালকে দালালমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়ে এমপি বলেন, সাধারণ রোগীরা যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
সভায় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের পরিচালক ডা. নিয়াজ আহাম্মেদ, অধ্যক্ষ ডা. গোলাম মোর্শেদ, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. জিবিতেষ বিশ্বাসসহ বিভিন্ন বিভাগের প্রধানরা।
সভা শেষে এমপি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস