কালুরঘাট নতুন সেতু যাতে দ্রুত হয়, সেই পদক্ষেপ নিব --- এরশাদ উল্লাহ
কর্ণফুলী নদীর উপর কালুরঘাট নতুন সেতু প্রকল্প যাতে দ্রুত বাস্তবায় হয় সেই পদক্ষেপ নিব। এ-ই সেতু নিয়ে অনেক অনেক কথা বলেছে বিগত অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা এটির ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেছে কিন্তু কাজের কাজ কিছুই দেখছি না, এ-ই সেতু বাস্তবায়নে সমস্যা কোথায় তা খতিয়ে দেখবো। প্রয়োজন তদারকি করার জন্য সমন্বয় কমিটি করা হবে, এ-ই সেতুর দৃশ্যমান অগ্রগতি চাই। সেই সাথে উন্নয়নে পিছয়ে পড়া বোয়ালখালী উপজেলাকে কিভাবে সমৃদ্ধ করা যায় তার একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করে সেই লক্ষ্যে কাজ করতে হবে। তিনি আরো বলেন এ-ই অঞ্চলের জনগণ ভোট দিয়ে তাদের সেবা করার জন্য আমাকে সংসদে পাঠিয়েছে, আমি জনগণের সেবা করার জন্যই এসেছি।
২৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদের সাথে মতবিনিময় সভায় কথা গুলো বলেন চট্টগ্রাম ৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
এ-র আগে সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানান বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মেহেদী হাসান ফারুক।
পরে বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে (স্বাধীনতা) সভাকক্ষে বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা,বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাফরিন জাহেদ জিতি ,বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার,বোয়ালখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলূ চন্দ্র নাথ, বোয়ালখালী উপজেলা কৃষি অফিসার মোঃ শাহানুর ইসলাম,বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহফুজুর রহমান,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন, এল.এস.ডি (LSD)-র খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওমর ফারুক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম,বোয়ালখালী ফায়ার সার্ভিস কর্মকর্তা অলক চাকমা পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মিজানুর রহমান,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক জননেতা আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম,বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান,দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও পৌরসভা ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী আবু আকতার,দক্ষিণ জেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহসিন খান তরুনসহ বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে প্রতিটি দপ্তরকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে স্বাধীনভাবে সেবা প্রদান এবং দায়িত্বশীলতার সাথে কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সভায় শিক্ষা, স্বাস্থ্য,কৃষি, মাদক ,অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং দারিদ্র্য বিমোচন কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।এ সময় এমপি মহোদয় প্রশাসনের সকল পর্যায়ে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
শ্যামনগরে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ
নপুরায় ভিক্ষার টাকায় চলে জীবন: সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে যুব রেড ক্রিসেন্ট
বাম্পার ফলনেও হাসি নেই, ন্যায্য দাম না পেয়ে বিপাকে বকশীগঞ্জের আলুচাষি
কুমিল্লায় পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
গাজীপুরে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন
কুমিল্লায় পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ঈশ্বরদীতে এক মাদকসেবীর অপ্রত্যাশিত মাদকবিরোধী প্রচারণায়চাঞ্চল্যের সৃষ্টি করেছে
গাজীপুরে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ: তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ
ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেয়া হলো চিমনি
তারাগঞ্জে ভ্রাম্যমান আদালতে জরিমানা
ঠাকুরগাঁওয়ে প্রায় ২ লাখ টাকার টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার