বরগুনা পৌরসভার রাস্তার কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ
বরগুনা পৌরসভার আওতাধীন আমতলারপার হাই স্কুল সড়কের কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত ৪০ মিলিমিটার পুরুত্বে কার্পেটিং করার কথা থাকলেও বাস্তবে মাত্র ২৫ থেকে ৩০ মিলিমিটার পুরুত্বে কাজ সম্পন্ন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও পৌর প্রশাসক সজল চন্দ্রশীল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরবর্তীতে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুম বিল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজের গুণগত মান পরীক্ষা করেন। প্রাথমিক পরিদর্শনে কাজের কয়েকটি স্থানে ত্রুটি পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট প্রকৌশলী জানিয়েছেন।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট ঠিকাদারকে তাৎক্ষণিকভাবে ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। সড়কের মান নিশ্চিত করতে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের তদারকি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এদিকে স্থানীয় বাসিন্দারা সড়ক নির্মাণে মান নিশ্চিত ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ