ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জেলা প্রশাসকের জনবান্ধব উদ্যোগে দখলমুক্ত ও পরিবেশ বান্ধব হচ্ছে ঝিনাইদহ জেলা


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ২৫-২-২০২৬ দুপুর ৩:৫২

দক্ষিণ-পশ্চিম বঙ্গের ছোট্ট জেলা ঝিনাইদহ। আর, এই ঝিনাইদহ জেলাতেই সম্প্রতি প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে একের পর এক জনবান্ধব উদ্যোগ গ্রহণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ।
দীর্ঘদিন ধরে ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন সরকারি জায়গা, রাস্তাঘাট ও ফুটপাত দখল করে খাচ্ছিল একটি প্রভাবশালী মহল। ফলে, অত্র জেলার সাধারণ মানুষের জীবনে নেমে এসেছিল চরম ভোগান্তি। যোগদানের পর থেকেই শহরজুড়ে সেসব অবৈধ দখল উচ্ছেদে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ জনজীবনে ধীরে ধীরে ছন্দ ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রেখে চলেছেন। 
ঝিনাইদহের ইতিহাসে প্রায় দেড় যুগ পর এমন একজন জনবান্ধব, সক্রিয় ও কার্যকর জেলা প্রশাসক পেয়ে স্বস্তি প্রকাশ করছেন ঝিনাইদহবাসী। দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের নেতৃত্বে একের পর এক জনবান্ধব উদ্যোগ ও প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে, যা অত্র জেলার উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করতে যুগোপযোগী ভূমিকা রাখতেও শতভাগ সক্ষমতার পরিচয় দিচ্ছে। 
এদিকে, সরেজমিনে ঝিনাইদহ শহর ঘুরে দেখা যায়, শহরের ট্রাক টার্মিনাল, বাস টার্মিনাল, শহীদ মিনার এলাকা, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, ‘টি’ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও অলিগলি দখলমুক্ত করা হয়েছে। যার ফলে, শহরজুড়ে সাধারণ মানুষের চলাচল আগের তুলনায় অনেক বেশি সহজ ও নির্বিঘ্ন হয়েছে।
স্থানীয়দের মতে, এসব উদ্যোগের মাধ্যমে ঝিনাইদহ শহর ধীরে ধীরে একটি পরিকল্পিত ও মডেল শহরে রূপ নিচ্ছে। 
অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি আর্ত-নিপীড়িত মানুষের জন্যও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই মানবিক জেলা প্রশাসক। তাঁর মানবিক উদ্যোগ ও নেতৃত্বে এবছর শীত মৌসুমে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমও চালু রেখেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ দায়িত্ব গ্রহণের পরপরই জেলার আদালত চত্বর, সদর হাসপাতাল, পাসপোর্ট অফিস, বিআরটিএসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দালালচক্র দমন ও দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। একই সঙ্গে টিআর, কাবিটা, কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তদারকি জোরদার করায় এসব প্রকল্পে স্বচ্ছতা বাড়ছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এছাড়াও, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ এঁর নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, বাল্য বিবাহ রোধ, শিক্ষাক্ষেত্রে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণসহ জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহের প্রাণ নবগঙ্গা নদী পরিষ্কার অভিযান পরিচালনা, অবৈধভাবে আবাদি জমির উর্বর মাটি কেটে শ্রেণি পরিবর্তন রোধ, ইটভাটায় মাটি বিক্রি বন্ধ, সরকারি গাছ কর্তন প্রতিরোধ, সরকারি অফিসে দুর্নীতি কমানো এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল করাসহ নানা ক্ষেত্রে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রশংসার দাবি রেখে চলেছে। 
এসব কর্মকাণ্ডের ফলে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ ইতোমধ্যে ঝিনাইদহের সাধারণ মানুষের হৃদয়ে ব্যাপক সাড়া ফেলেছেন। জেলার সচেতন মহলের প্রত্যাশা, তিনি ভবিষ্যতেও রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ ঝিনাইদহের সার্বিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবেন।

এমএসএম / এমএসএম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য