নাইটবিল ও ছুটির টাকার দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা নাইটবিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে কর্ম-বিরতি পালন করছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার সময় মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত রিপন নীট ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা এ কর্মবিরতি শুরু করেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানাযায় নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকরা আজ দুপুর ১২ টাকা থেকে কর্মবিরতি শুরু করে। এর
পর শ্রমিকরা এসেম্বলিতে এসে অবস্থান নেয়। শ্রমিদের দাবি নাইট বিল বাৎসরিক ছুটির টাকা পরিশোধ করতে হবে। তা না হলে কাজ করবেনা।
রিপন নীট ওয়্যার লিমিটেড এর প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান,দুই মাসের নাইট বিলের টাকা ডিউ আছে। কর্তৃপক্ষ আগামী মাসের ৩ তারিখে দেওয়ার কথা বলেছে। কিন্তু শ্রমিকরা না মেনে কর্মবিরতি শুরু করে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, শ্রমিকরা কারখানার ভেতর অবস্থান করছেন। আঞ্চলিক সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ