ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

পাঁচবিবিতে নব-নির্বাচিত সাংসদের মতবিনিময় সভা


আব্দুল হাসিব, পাঁচবিবি photo আব্দুল হাসিব, পাঁচবিবি
প্রকাশিত: ২৫-২-২০২৬ দুপুর ৪:২

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার সকল সরকারী দপ্তরের প্রধানগণের সাথে জয়পুরহাট-১ আসনের নব নির্বাচিত  সাংসদ মোঃ ফজলুর রহমান সাঈদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । ২৫ ফেব্রুয়ারী  বুধবার সকালে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ।
সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ স্ব স্ব দপ্তরের সমস্য গুলো তুলে ধরে বক্তব্য প্রদান করেন। পরে প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাট-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ পর্যায়ক্রমে সকল সমস্যার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, থানার (তদন্ত) কর্মকর্তা মোঃ ইমায়েদুল ইসলাম জাহেদী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াত নেতা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডাঃ সুজাউল করিম, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, বাগজানার ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক, আটাপুর ইউপির চেয়ারম্যান আবু চৌধুরী ও পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস সহ অন্য সকল দপ্তর প্রধানগণ।

এমএসএম / এমএসএম

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত