ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে অবৈধ টোল আদায় বন্ধ হলো এমপির নির্দেশে


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৫-২-২০২৬ দুপুর ৪:৯

যশোরের কেশবপুরে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী(এমপি) নির্দেশে পৌর শহরের কর্মকার পট্টির হার্ডওয়ারের দোকান থেকে অবৈধ টোল আদায় বন্ধ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারকে অবৈধ টোল আদায় বন্ধের ব্যবস্থা নিতে অনুরোধ করেন যশোর-৬ কেশবপুর আসনের নবনির্বাচিত এমপি। নতুন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
শুভ হার্ডওয়ারের অসিত কুমার ভদ্র বলেন, 'ব্যবসার বর্তমান যে অবস্থা তাতে ঘরভাড়া, আনুসঙ্গিক খরচ, বিদ্যুৎ বিলের পাশাপাশি প্রতিদিন টোল দিয়ে সংসার চালাতে হিমশিম খান তারা। টোল বন্ধ হওয়ায় তারা কিছুটা স্বস্তি পেয়েছেন।
মুসলিম হার্ডওয়ারের মালিক সাইফুর রহমান বলেন, 'অনেকদিন ধরেই আমরা চাইছিলাম টোলটা বন্ধ হোক। বাজার বণিক সোসাইটির নেতৃবৃন্দকে বলেও কাজ হয়নি। এবার সত্যি সত্যিই বন্ধ হয়েছে এতে আমরা খুব খুশি।'
কেশবপুর পৌর শহরের হাজী মোকসেদ আলী সড়কে কর্মকারপট্টিতে ট্রেড লাইসেন্সধারী ভাড়াকৃত ও নিজস্ব হার্ডওয়ারের দোকান থেকে বাজারের ইজারাদার দীর্ঘদিন ধরে টোল আদায় করে আসছিল।
উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, 'হার্ডওয়ার ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সসহ সোমবার আমার দপ্তরে আসতে বলা হয়েছিল। তারা আসছিলেন এবং ট্রেড লাইসেন্সধারী ব্যবসায়ীদের টোল দিতে নিষেধ করা হয়েছে।'
সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী (এমপি) বলেন, এ বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলে টোল আদায় বন্ধের অনুরোধ করেছি। তিনি যথাযথ সময়ে টোল আদায় বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাকে টোল আদায় বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। দ্রুত সিদ্ধান্ত হওয়ায় আমি আনন্দিত ও খুশি।  এমন ভাবে জণগণের পাশে থাকায় আমার মূল লক্ষ্য।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়

মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন

পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১

রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা

মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক

বরিশাল বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য

গুরুদাসপুরে ২১ টি দারিদ্র্যে পরিবারের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ

বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা

নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

বরিশালে বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন