ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দেশীয় মাছ ও শামুক সংরক্ষণে টুঙ্গিপাড়ায় ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-২-২০২৬ দুপুর ৪:৩৩

টুঙ্গিপাড়া উপজেলা-এ দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থানের আওতায় ৬০ জন নিবন্ধিত জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং মৎস্য অধিদপ্তর-এর উপজেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী প্রতিটি জেলের হাতে গড়ে প্রায় ৬৫ কেজি ওজনের একটি করে স্বাস্থ্যবান বকনা বাছুর তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-প্রকল্প পরিচালক মোঃ খায়রুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার অফিসার ইন চার্জ মোঃ আইয়ুব আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়। এছাড়াও উপজেলা সমাজসেবা ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলেরা যাতে শুধুমাত্র মাছ ধরার ওপর নির্ভরশীল না থাকেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে মাছের প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় অনেক সময় জেলেরা আর্থিক সংকটে পড়েন। বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি হলে তারা নিষিদ্ধ সময়ে মাছ ও শামুক আহরণ থেকে বিরত থাকবেন এবং জীববৈচিত্র্য সংরক্ষণ সহজ হবে।
উপকারভোগী জেলেরা সরকারের এই সহায়তায় সন্তোষ প্রকাশ করে জানান, মাছ ধরার পাশাপাশি গবাদিপশু পালন তাদের বাড়তি আয়ের উৎস তৈরি করবে এবং পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান