ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চিতলমারীতে পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ যুবক আটক, সহযোগী পলাতক


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ২৫-২-২০২৬ বিকাল ৫:৯

বাগেরহাটের চিতলমারী উপজেলাতে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরেক সহযোগী কৌশলে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে হাড়িয়ারডোপ বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ ধারণা করছে, আটক যুবক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে। পলাতক সহযোগীর পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে মো: নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি), চিতলমারী থানা বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। পুলিশ স্থানীয় জনগণকে মাদকের বিরুদ্ধে সচেতন থাকার পাশাপাশি যেকোনো তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার