ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মনপুরায় ইলিশ অভয়াশ্রমে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ বিষয়ে জনসচেতনতা সভা


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২৫-২-২০২৬ বিকাল ৭:৫২

ভোলা জেলার মনপুরা উপজেলা-তে ইলিশের প্রজনন রক্ষা ও সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ অভয়াশ্রমে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকায় জেলেদের সচেতন করতে এ সভার আয়োজন করা হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় রামনেওয়াজ ঘাটে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু মুছা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক এবং মনপুরা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও মৎস্য ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব চৌধুরী। সভায় বক্তারা বলেন, ইলিশ দেশের জাতীয় সম্পদ। ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা মেনে চললে ভবিষ্যতে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জেলেদের আয়ও বাড়বে। তারা জেলেদের দুই মাসের নিষেধাজ্ঞা কঠোরভাবে পালন করার আহ্বান জানান।
এ সময় স্থানীয় জেলে, মৎস্য ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার কথাও জানান।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত