বিলাইছড়ি হতে জেলা পরিষদ সদস্য পদে জয়সিন্ধু চাকমার মানোন্নয়ন দাবি
জেলা পরিষদ সদস্য পদে মানোন্নয়ন পেলে বিলাই ছড়ি উন্নয়নের কর্ণধার হতে পারে জয়সিন্ধু চাকমা।বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর বিলাইছড়ি বাজারে এক হোটেলে সংবাদ সন্মেলনে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন। এবং তিনি বলেন, আমি জয়সিন্ধু চাকমা, পিতা : গোপাল চন্দ্র চাকমা, ঠিকানা :- গ্রাম: গাছকাটা ছড়া দোজরীপাড়া, ১২২ নং কুতুব দিয়া মৌজা,৩ নং ওয়ার্ড বিলাইছড়ি রাঙ্গামাটি পার্বত্য জেলা । জন্মসূত্রে একজন বাংলাদেশের নাগরিক। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে ছিলাম। ১৯৯৯ হতে ২০০৬ সাল পর্যন্ত ছাত্রদলের সহ সভাপতি ছিলাম। ২০০৭ হতে ২০১৩ পর্যন্ত তৃণমূল দলের সভাপতি। ২০১৩ হতে ২০১৮ পর্যন্ত উপজেলা বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক।
২০১৮ হতে অদ্যবধি পর্যন্ত উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক হিসেবে রয়েছি। দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসীস্ট সরকারের অত্যাচারে স্বীকার হওয়ার পরও দলে থেকেই দলকে টিকিয়ে রাখার ভূমিকা রেখেছি, যা অন্য কোনো সক্রিয় সদস্যর চেয়েও কোনো অংশেই কম নয়। বর্তমানে সুসংগত পরিস্থিতি কারণে গণতন্ত্র ফিরে এসে সারা দেশের ন্যায় গত ১২ ই ফেব্রুয়ারি রাঙ্গামাটিতে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করে। এবং একি ভাবে বিলাইছড়িতেও দশ হাজারের বেশি ভোটে এগিয়ে। এজন্য সারা বাংলাদেশে সবার চেয়ে বেশি ভোট পেয়ে বর্তমানে সরকার গঠনে সক্ষম হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এ্যাড. দীপেন দেওয়ান স্যার আপনাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আপনি সবসময় পার্বত্যবাসীর সুখ- দুংখের পাশে থাকবেন যেমনি, তেমনি পাশে থাকবেন নেতাকর্মীদের সাথেও। বিলাইছড়িবাসীসহ পার্বত্যবাসী আপনাকে পেয়ে খুবই ধন্য।
শুনেছি শ্রীঘ্রই জেলা পরিষদ নিয়োগ দেওয়া হবে। তাই বিপুল ভোট এবং দলকে টিকিয়ে রাখা অন্যান্য সক্রিয় কর্মীর চেয়ে আমার ভুমিকাও কম ছিলনা। তাছাড়া বিলাইছড়ি আপামর জনগণও আমাকে জেলা পরিষদ সদস্য হিসেবে দেখতে চাই এবং একইভাবে দেখতে চাই আমাদের নেতাকর্মীও। তাছাড়া এই উপজেলা হতে একবারও চাকমা সম্প্রদায় থেকে জেলা পরিষদ সদস্য নিয়োগ দেওয়া হয় নাই, হয়েছে তঞ্চঙ্গ্যা সম্প্রদায় হতে, হয়েছে ফ্যাসীস্ট সরকারের আমলে পাংখোয়া সম্প্রদায় থেকে। এজন্য দাবি রাখে বিলাই ছড়ি উপজেলা চাকমা সম্প্রদায় হলে একমাত্র আমি যোগ্য প্রার্থী। আপনার ছয়াতলে পাশে থেকে গরীব দুঃখী মানুষের সেবা করা আমাকেও একবার সুযোগ দিলে আমি চিরকৃতজ্ঞ থাকিব। আশা করি মহোদয় সঠিক সিদ্ধান্ত নিতে ভুল কোনো ভুল হবে না।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস