রাণীনগরে নব-নির্বাচিত এমপির মতবিনিময়
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শেখ মো: রেজাউল ইসলাম রেজু রাণীনগর উপজেলা পরিষদ পরিদর্শন করেছেন। মঙ্গলবার বিকেলে পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও দুঃস্থ ৫টি পরিবার এবং ১টি মাদ্রাসায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় জেনারেল রিলিফের (জিআর) টিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এরপর পরিষদ প্রাঙ্গনে একটি বৃক্ষ রোপন করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলার ফেব্রুয়ারি মাসের আইন-শৃঙ্খলা সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে শেখ মো: রেজাউল ইসলাম রেজু অংশগ্রহণ করেন। প্রধান অতিথি রাণীনগর উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাগণের সঙ্গে পরিচিত হন এবং বিভিন্ন বিষয়ের উপর মতবিনিময় করেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলার গণমাধ্যমকর্মীরা উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, থানার ওসি, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।সভায় প্রধান অতিথি আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উপজেলার সকল সমস্যার কথা মহান জাতীয় সংসদে তুলে ধরার আশ্বাস প্রদান করেন। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন প্রধান অতিথি। এসময় দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ