সন্ত্রাসমুক্ত আত্রাই গড়তে প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ হতে হবে: এমপি রেজাউল ইসলাম
নওগাঁর আত্রাইয়ে সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আত্রাই উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো আলাউল ইসলাম-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম (রেজু)।
সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ উপজেলা গড়তে আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখার কোনো বিকল্প নেই। সন্ত্রাসমুক্ত আত্রাই গড়তে প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মাদক, জুয়া এবং বাল্যবিবাহের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করতে হবে। সাধারণ মানুষ যেন নিরাপদে থাকতে পারে এবং কোনো হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু এসব কথা বলেন।
সভাপতি সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। বিশেষ করে বাজার মনিটরিং ও জননিরাপত্তার বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সভায় যেসব সমস্যা চিহ্নিত হয়েছে, সেগুলো দ্রুত সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে এস এম মুঞ্জুরুল আলম, সম্রাট হোসেন,
আফজাল হোসেন ও এস এম মামুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সমবায় কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা এবং যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন প্রমুখ। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জনস্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এমএসএম / এমএসএম
এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি
দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা
মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের
মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা
বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান
পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা
তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ
শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী
গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি