কুড়িগ্রামে কুড়ি-পার্লামেন্ট গঠন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের রাজারহাট, ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন ২৬ কুড়িগ্রাম-২ একটি জনবহুল, সমস্যা কবলিত ও চরাঞ্চল বেষ্টিত জনপদ। দীর্ঘদিন এই নির্বাচনী এলাকা থেকে বহু সংসদ সদস্য নির্বাচিত হলেও এলাকার আর্থসামাজিক প্রেক্ষাপটে দৃশ্যমান পরিবর্তন হয়নি। বেকারত্বের যাঁতাকল এলাকার মানুষের ভাগ্যের সাথে তিরস্কার করেছে বারংবার। এই নির্বাচনী এলাকাটিকে কর্মমুখর করতে ও নদী ভাঙ্গনসহ নানান সমস্যা সমাধানের লক্ষ্যেনবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপি'র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ নিয়েছেন ব্যতিক্রম এক পদক্ষেপ। যে পদক্ষেপের নাম "কুড়ি-পার্লামেন্ট"। এ লক্ষ্যে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কুড়িগ্রাম পৌর টাউন হলে সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। এসময় তিনি বলেন, "কুড়িগ্রামের আর্থসামাজিক উন্নয়নে জনগনের সাথে সম্পৃক্ত থেকে আমি "কুড়ি-পার্লামেন্ট" নামে একটি পার্লামেন্ট গঠন করতে চাই। যে পার্লামেন্টের সদস্য থাকবেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। যারা এই পার্লামেন্টের মাধ্যমে কুড়িগ্রামের উন্নয়নের জন্য নানাবিধ চিন্তা-ভাবনা আমার কাছে সরাসরি পেশ করতে পারবেন এবং আমি সকলের মৌলিক দাবিগুলো নোট আকারে পরবর্তীতে জাতীয় সংসদ অধিবেশনে উপস্থাপন করবো এবং সেই অনুযায়ী বাজেট-বরাদ্দের জন্য প্রচেষ্টা করবো।"
তিনি আরো বলেন, "আমি জনগণের প্রকৃত দাবি-দাওয়া সংসদে তুলে ধরে এলাকার সকল সমস্যা নিরসন করতে চাই, আমি আপনাদের পরামর্শ নিয়ে কর্মমুখর কুড়িগ্রাম বিনির্মাণ করতে চাই"।
সাংসদ আতিক মুজাহিদের এই চিন্তাভাবনাকে ইনোভেটিভ বলছেন সংসদীয় আসনটির বিশিষ্টজনেরা। তারাও এ ব্যাপারে ইতিবাচক মতামত প্রকাশ করেন। জনগণের প্রকৃত সমস্যা সমাধান হতে পারে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের একমাত্র পথ বলে সমাবেশে মতামত দেন অনেকেই।
সমাবেশে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, আলেম-ওলামা, দলিত, হরিজন, তৃতীয় লিঙ্গ, সরকারি-বেসরকারি চাকুরিজীবী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক স্টেক হোল্ডার উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক মুকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাজুল ইসলাম, জেলা মহিলা পরিষদের সভানেত্রী রওশন আরা প্রমুখ।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ