ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

আইচপাড়া বেলেডাঙ্গা বায়তুন নূর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৬-২-২০২৬ দুপুর ২:৪৪

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামে আইচপাড়া বেলেডাঙ্গা বায়তুন নূর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মোহাম্মদ আল-আমিন, উপজেলা প্রকৌশলী, এলজিইডি, কালিয়া, নড়াইল। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জাহিদুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী, এলজিইডি, কালিয়া, নড়াইল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ খোরশেদ আলম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম আ. রহিম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ-সভাপতি সাংবাদিক গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাঈম শেখ, ক্যাশিয়ার মোঃ শামছুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিক শিকদার, নির্বাহী সদস্য এনামুল শিকদার, সোহেল শিকদার ও আনোয়ার কাজী।
এছাড়াও কমিটির সদস্য ওছিকার শিকদার, শামীম মল্লিক, মাফিজুর মোল্লা, খালিদ হাসান মোল্লা, হালিম মোল্লা, ওহিদুল মল্লিক, বায়জিদ মোল্লা, ওমেদ মোল্লা ও মতিয়ার রহমানসহ সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঠিকাদারের প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
জানা গেছে, এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নতুন এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত মসজিদটি দুই তলা ফাউন্ডেশনের ওপর নির্মাণ করা হবে, যাতে ভবিষ্যতে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পেলেও নামাজ আদায়ে কোনো সমস্যা না হয়। আধুনিক ও দৃষ্টিনন্দন নকশায় নির্মিত মসজিদটিতে একসঙ্গে বিপুল সংখ্যক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
বক্তারা বলেন, আইচপাড়া ও আশপাশের এলাকার মুসল্লিদের জন্য একটি পূর্ণাঙ্গ মসজিদের অভাব দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল। নতুন মসজিদ নির্মাণের মাধ্যমে নামাজ আদায়ের পাশাপাশি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা চর্চা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে মসজিদ নির্মাণকাজে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয় এবং স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে মসজিদের নির্মাণকাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া এবং এলাকাবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

সাভার প্রেসক্লাবের বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধন

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়

বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি

বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন

বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান

নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা