ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে বালু উত্তোলনের প্রতিবাদ, ইউএনও কার্যালয়ে জেলেদের বিক্ষোভ,


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ২৬-২-২০২৬ দুপুর ২:৪৯

 চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকায় অবাধে বালু উত্তোলন বন্ধে ও ক্ষতিপূরণের দাবিতে  ইউএনও অফিসের  সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় জেলেরা।
বুধবার সকাল ১১টার সময়  উপজেলার অর্ধশত  জেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে  জড়ো হয়ে প্রতিবাদ করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন ,  মুরাদপুরসহ  এলাকায়  প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে।বালু উত্তোলনের সময় শক্তিশালী ড্রেজার মেশিনের আঘাতে জেলেদের জাঁল ছিড়ে নিয়ে যায়। এতে অসংখ্য জেলে বিড়ম্বনা,  বেকার ও ঋণগ্রস্ত হয়ে পড়েছে।
রুপন দাশ নামের এক জেলে ক্ষোভ প্রকাশ করে বলেন, নদীতে জাল বসিয়ে আসি মাছের আশায়। জাল তুলতে গিয়ে দেখি জাল নাই। জাল ছিঁড়ে ফালা ফালা হয়ে থাকে। কোথাও কোথাও খুঁটিও উপড়ে নিয়ে যায়। বালু উত্তোলনের ফলে ও ড্রেজারের বিকট শব্দে মাছ শূন্য হয়ে পড়েছে সমুদ্র। এতে জেলেদের জিবিকায় ভাটা পড়েছে। প্রতিবাদ করলে ভয়ভীতি সহ হত্যার হুমকি আসে প্রভাবশালী মহল থেকে। আমাদের দাবি দ্রুত বালু উত্তোলন বন্ধ করে। আমাদের জীবিকার ব্যবস্থা করা হোক। 
বিক্ষোভ শেষে জেলেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের বরাবরে একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত কয়েক মাসে দুই শতাধিক জেলের অন্তত ৮০০টি মাছ ধরার জাল কেটে ফেলা হয়েছে। এতে প্রায় ২ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে জাল ক্রয় করলেও বর্তমানে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় জেলেরা চরম বিপাকে পড়েছেন।
এবিষয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, জেলেদের অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস