স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মাগুরার মনজুর মোর্শেদ চৌধুরী
মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের সন্তান মনজুর মোর্শেদ চৌধুরী (মিঠু) ১ বছরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারার আওতায় রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের আগে অন্যান্য পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে থাকা কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তও উল্লেখ রয়েছে।
মনজুর মোরশেদ বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা ছিলেন, তিনি বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের উপ সচিব হিসেবে ২০২৪ সালের এপ্রিলে অবসরে যান। সুবিধা বঞ্চিত সরকারি কর্মকর্তাদের তালিকা করতে ২০২৪ সালের সেপ্টেম্বরে একটি কমিটি করে অন্তবর্তী সরকার।সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ওই কমিটি ৭৬৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি মনজুর মোর্শেদকে সচিব হিসেবে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়। এবার বিএনপি নেতৃত্বাধীন সরকার তাকে জ্যেষ্ঠ সচিব হিসেবে স্বরাষ্ট্রে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।
অষ্টম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা কর্মজীবনে কক্সবাজারের চকরিয়া উপজেলার ইউএনওসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন। অতীতে পদোন্নতি থেকে বঞ্চিত থাকলেও গত বছর ভূতাপেক্ষ পদোন্নতি পান।
তার এ গুরুত্বপূর্ণ নিয়োগে শ্রীপুরসহ জেলায় আনন্দের ছোঁয়া বয়ছে। স্থানীয়রা এই অর্জনকে গর্বের কারণ হিসেবে দেখছে।
এমএসএম / এমএসএম
এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি
দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা
মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের
মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা
বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান
পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা
তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ
শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী
গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি