গোল মরিচে কেমিক্যালের কারসাজি: কাউনিয়ায় অবৈধ মসলা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
রংপুরের কাউনিয়ায় ভেজালবিরোধী অভিযানে একটি অবৈধ মসলা কারখানা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। দীর্ঘদিন ধরে গোপনে পরিচালিত ওই কারখানায় গোল মরিচের সঙ্গে ক্ষতিকর কেমিক্যালযুক্ত রং, খয়ের ও ময়দা মিশিয়ে ওজন বাড়ানো হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গফুর টারী এলাকায় অবস্থিত একটি অবৈধ মসলা উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে গোল মরিচে ওজন বৃদ্ধির জন্য ক্ষতিকর কেমিক্যালযুক্ত রং, খয়ের ও ময়দা ব্যবহারের সত্যতা পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের ভেজাল উপাদান মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়াতে পারে।
এ সময় শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুরের কর্মকর্তা মোঃ লোকমান হোসেন, জাতীয় ভোক্তা অধিদপ্তর রংপুরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ