ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদাবাজদের রুখে দিতে আমরা প্রস্তুত—এমপি অধ্যাপক গোলাম রসুল


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ২৬-২-২০২৬ দুপুর ৪:১

চাঁদাবাজি ও অপরাধমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, “চাঁদাবাজদের রুখে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। অন্যায়-অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে তিনি যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় এক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। কর্মসূচিটি শুরু হয় যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন নওয়াপাড়া হাইওয়ে থানার সামনে থেকে। এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হোসাইন, পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। তারা সম্মিলিতভাবে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। পরে অধ্যাপক গোলাম রসুল পায়ে হেঁটে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং নিজেও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। কর্মসূচিটি গিয়ে শেষ হয় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে।সমাপনী বক্তব্যে তিনি বলেন, “চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নাগরিক সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা অভিযান শুধু পরিবেশ রক্ষার উদ্যোগ নয়, বরং এটি সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধ জাগ্রত করার একটি কার্যকর পদক্ষেপ। সকল শ্রেণি-পেশার মানুষকে অন্যায় প্রতিরোধ ও নৈতিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ