চাঁদপুরে টয়লেট থেকে প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জে টয়লেট থেকে নুরজাহান বেগম (৫০) নামে প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহৃদ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নুরজাহান বেগম ওই গ্রামের কুয়েত প্রবাসী আবুল কালামের স্ত্রী। তিনি ৪ সন্তানের জননী। খবর পেয়ে বিকেল ৩ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
এর আগে নুরজাহান বেগমকে তার নিজ বসতঘরের টয়লেটে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের কলেজ পড়ুয়া মেয়ে নুর সুলতানা তানহা বলেন, প্রতিদিনের ন্যায় আমি সকালে কলেজে চলে যাই। দুপুরে বাড়িতে আসলে দেখি আমাদের বাড়ির দরজা বন্ধ। মাকে ডাকাডাকি করেছি কোন সাড়া না পেয়ে আমার বাড়ির এক চাচাতো বোনের বাসায় যাই আমার কাছে থাকা তার ঔষধ দিয়ে আসতে। কিছুক্ষণের মধ্যে আবার ঘরের সামনে আসলে দেখি দরজা খোলা। এসময় ঘরে প্রবেশ করে দেখি টয়লেটে গলাকাটা অবস্থায় মা পড়ে আছে। আমি চিৎকার দিলে আশপাশের লোকজন আসে। তারাসহ মাকে হাসপাতালে নিয়ে আসি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, নুরজাহান বেগম বিভিন্ন এনজিওর কাছে মোটা অঙ্কের টাকা ঋণগ্রস্ত ছিলেন। অনেক সময় দেখেছি এনজিওর লোকজন তাদের বাড়িতে এসে বসে থাকতো টাকার জন্য। ঘটনারদিন সকালেও তার বাড়িতে এনজিওর লোকজন আসে, তবে কোন এনজিও কোম্পানির নাম তিনি বলতে পারেননি।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, খবর পেয়ে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে, মৃতের গলায় কাটা গভীর জখমের চিহ্ন রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক