ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় বৃত্তি পরীক্ষায় এ সামাদ ইসলামিক একাডেমির অভাবনীয় সাফল্য।


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২৬-২-২০২৬ রাত ৮:২৬

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান এ সামাদ ইসলামিক একাডেমি ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তি পরীক্ষায় ডামুড্যা উপজেলায় মেধা তালিকার শীর্ষে থেকে অসামান্য সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী ট্যালেন্টপুল ও জেনারেল  বৃত্তি পেয়েছে।
২৬ তারিখ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এ সামাদ ইসলামী একাডেমি মাঠে এ কৃতি সংবর্ধনা আয়োজন করা হয়।
একাডেমি সূত্রে জানা গেছে, ২০২৫ শিক্ষাবর্ষের এই বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ১২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে উপজেলা অষ্টম শ্রেণির  ট্যালেন্টপুলে বৃত্তি  ৩ জন এবং জেনারেল বৃত্তি   ১ জন শিক্ষার্থী সাফল্য অর্জন করেছে। এ ছাড়া পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৪ জন এবং জেনারেল  ৪ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নিয়েছে।
এই গৌরবোজ্জ্বল সাফল্য উদযাপন উপলক্ষে একাডেমির পক্ষ থেকে এক বর্ণাঢ্য কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে এ সামাদ ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা আলহাজ্ব কামাল হোসেন ঝন্টু সিকদার  বলেন, সঠিক শিক্ষাদান পদ্ধতি, নিবিড় তত্ত্বাবধান এবং শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই বিজয় সম্ভব হয়েছে। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন একাডেমির প্রধান ও শিক্ষকবৃন্দ শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।  শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনেও এমন সাফল্যের ধারা বজায় রাখার আহ্বান জানান।
একাডেমির এই ধারাবাহিক সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা মনে করেন, ডামুড্যা উপজেলার শিক্ষা প্রসারে এ সামাদ ইসলামিক একাডেমি একটি মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সামাদ ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা আলহাজ্ব কামাল হোসেন ঝন্টু সিকদার, এ সামাদ ইসলামী একাডেমির সভাপতি জামাল হোসেন মিথুন সিকদার, চিফ এডভাইজার রফিকুল ইসলাম মিন্টু,প্রধান শিক্ষক মুহাম্মাদ জাফর আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন,   আশিকুজ্জামান জুলহাস,অবিভাবক মাওলানা আবু বকর ছিদ্দীক, ওসমান গণি,নোমান ঢালী সহ প্রমূখ। 

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের