ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দাবি মানায় কর্মবিরতি প্রত্যাহার করলো শ্রমিকরা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৬-২-২০২৬ রাত ৮:৫১
বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কর্ম-বিরতি পালন করেন রিপন নীট ওয়্যার লিমিটেড কারখানার পোশাক শ্রমিকরা। 
 
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত রিপন নীট 
ওয়্যার লিমিটেড কারখানার পোশাক শ্রমিকরা এ কর্ম-বিরতি শুরু করেন। আজ দুপুরের  মালিক পক্ষের আশ্বাসে কর্মবিরতি ও বিক্ষোভ প্রত্যাহার করেন শ্রমিকরা।
 
পুলিশ ও শ্রমিক সূত্রে জানাযায় গত তিন মাসের বকেয়া নাইট বিল আজকে দুপুরের পর থেকেই 
শ্রমিকদের বিকাশ নাম্বারে দেওয়া হয়। এর পর
থেকেই শ্রমিকরা যার যার বাসায় চলে যান। 
 
রিপন নীট ওয়্যার লিমিটেড এর প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান,তিন মাসের নাইট বিল পরিশোধ করা হয়েছে। এছাড়াও 
বাৎসরিক ছুটির টাকা আগামী রোববার অথবা 
সোমবারের মধ্যে পরিশোধ করা হবে। এসময়
তিনি আরও বলেন,আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারী) থেকে কারখানার সকল কার্যক্রম 
পূর্বের ন্যায় চালু থাকিবে। 
 
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোঃ মোর্শেদ জামান বলেন,মালিক
পক্ষ শ্রমিকদের সকল দাবি মেনে নেওয়ায় শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে। তিনি আরও
বলেন,বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 
 
উল্লেখ্য রিপন নীট ওয়্যার লিমিটেড কারখানার 
শ্রমিকরা গত তিন মাসের বকেয়া নাইট বিল ও
বাৎসরিক ছুটির টাকার দাবিতে বুধবার ২৫ 
ফেব্রুয়ারী দুপুর ১২ টা থেকে কর্ম-বিরতি শুরু করেন। একই দাবিতে আজ সকাল ৮ টা থেকে পোশাক শ্রমিকরা কর্ম-বিরতি পালন করেন।
পরে মালিক পক্ষের আশ্বাসে দুপুরের পর কর্ম-বিরতি ও বিক্ষোভ প্রত্যাহার করে শ্রমিকরা।

এমএসএম / এমএসএম

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ