ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত গোদাগাড়ী মডেল থানার ওসি হাসান বাসির


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২৬-২-২০২৬ রাত ৮:৫২
রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং চলমান পুলিশি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ জনগণকে কোনো প্রকার হয়রানি ছাড়াই দ্রুত ও প্রত্যাশিত সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জনবান্ধব পুলিশিং জোরদার, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা কার্যকর এবং থানাভিত্তিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।
ভালো কাজের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য অবদান রাখায় গোদাগাড়ী মডেল থানার ওসি হাসান বাসিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পুরস্কার গ্রহণের পর ওসি হাসান বাসির বলেন, এ স্বীকৃতি তার দায়িত্ব পালনে আরও অনুপ্রেরণা যোগাবে।
 
সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান পুলিশ সুপার।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের

মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন