জার্মানী দাতা সংস্থা মুসলিম হেলফেনের অর্থায়নেসুবিধা বঞ্চিতদর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
নওগাঁর রাণীনগরের সুবিধা বঞ্চিত ৪১৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার রাণীনগর মহিলা কলেজ মাঠে জার্মানী দাতা সংস্থা মুসলিম হেলফেনের অর্থায়নে সোশ্যাল এইড এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন রাণীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন, উপাধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, সোশ্যাল এইড এর নির্বাহী পরিচালক বাবুল আকতার, প্রোগ্রাম সাপোর্ট অফিসার নূরে জান্নাত নিতি, সোশ্যাল এইডের জেলা সমন্বয়কারী ফজলুল হক খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলমসহ অন্যরা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ২৫ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি মুড়ি ও ৩০ পিচ ডিম। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। এসময় উর্দ্ধগতির এই জীবনযাত্রায় ইদ উপহার হিসেবে এমন খাদ্য সহায়তা পেয়ে খুশি সুবিধাভোগীরা।
এমএসএম / এমএসএম
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত