ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাগমারায় অবৈধ পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-২-২০২৬ রাত ৮:৫৪

বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে অবৈধভাবে পুকুর খননের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ৫ আগস্ট ২০২৪-এর পর এই প্রথম ইউনিয়নে বড় আকারে একটি পুকুর খনন কার্যক্রম প্রায় সম্পন্নের পথে, যা সম্পূর্ণভাবে অবৈধভাবে পরিচালিত হচ্ছে।

অভিযোগ রয়েছে, পুকুর খননের মাটি অবৈধভাবে স্থানীয় সড়ক ব্যবহার করে পরিবহন করা হচ্ছে। এতে সড়কের ক্ষতি হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন। এই অবৈধ কার্যক্রমের পেছনে কারা জড়িত এবং তাদের ক্ষমতার উৎস কোথায়?

এ বিষয়ে স্থানীয়রা বাগমারা উপজেলা প্রশাসন ও এসি ল্যান্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রশাসনের অনুমতি না নিয়ে যদি পুকুর খনন করে থাকেন তাহলে অতি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। ।

অন্যদিকে, বাগমারা থানা ও তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, মাটি পরিবহনের সময় ট্রাক ও যানবাহন নিয়মিতভাবে পুলিশের টহল গাড়ির সামনে দিয়ে যাতায়াত করেছে। যদি এসব কার্যক্রম আইনশৃঙ্খলা বাহিনীর নজরে না পড়ে, তাহলে টহল কার্যক্রমের কার্যকারিতা নিয়েও প্রশ্ন দেখা দেয়।

স্থানীয়দের আশা, অবৈধ পুকুর খনন সম্পূর্ণ হওয়ার আগেই প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রচলিত আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একই সঙ্গে তারা মনে করেন, শুধু সাধারণ নাগরিক নয়—সরকারি দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা যদি সমঝোতার মাধ্যমে অবৈধ কাজ সম্পন্ন করতে সহায়তা করেন, তারও বিভাগীয় শাস্তি চেয়েছেন। 

এ বিষয়ে মতামত চাইতে প্রশাসনকে কল করা হলে কল রিসিভ না করার কারনে মতামত নেওয়া সম্ভব হয়নি। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার