ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-২-২০২৬ রাত ৮:৫৭

২০২৫-২৬ অর্থবছরের ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক আদেশে এ সময় বাড়ায় এনবিআর। এর আগেই তিন দফায় এক মাস করে রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছিল এনবিআর।
এনবিআরের আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫-২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত তারিখ ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ছিল রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। তবে রমজান মাস, জাতীয় নির্বাচন এবং অনলাইন রিটার্ন ব্যবস্থায় অনেক করদাতার অনভ্যস্ততা বিবেচনায় নিয়ে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর। সে অনুযায়ী, এক মাস বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে জাতীয় নির্বাচন ও অর্থনৈতিক সংকটসহ নানা কারণ দেখিয়ে তিন দফায় সময় বাড়ানো হয়। সর্বশেষ সিদ্ধান্তে তা চতুর্থবারে গিয়ে দাঁড়াল।
এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় ১ কোটি ২৩ লাখ। ২৪ ফেব্রুয়ারি সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা পড়েছে প্রায় ৩৯ লাখ। সে হিসাবে এখনো প্রায় ৮১ লাখ করদাতা রিটার্ন জমা দেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল প্রায় ৪৫ লাখ। সাধারণত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকে ৩০ নভেম্বর। কিন্তু প্রতিবছর এনবিআর একাধিকবার এই রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করে।

Aminur / Aminur

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম

জ্বালানি তেলের দাম বাড়ায় চড়া সবজির বাজার

নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই

আলোচনা ছাড়াই এক বছরে বিকডার তিন দফা চার্জ বৃদ্ধি