খালিয়াজুরীতে জমি সংক্রান্ত বিষয়ের জেরে সংঘর্ষে আহত ২
নেত্রকোণার জেলার খালিয়াজুরীর মেন্দিপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিষয়ে জের ধরে মানিক মিয়া ও হৃদয় মিয়া উভয় পক্ষের সংঘর্ষে দুইজন গুরুতম জখম হয়েছে বলে জানা যায়।
২৭ ফেব্রুয়ারী ( বৃহস্পতিবার) আনুমানিক দুপুর তিন ঘটিকায় মানিক মিয়া ও হৃদয় মিয়ার মধ্যে সংঘর্ষ সংগঠিত হয়। এতে এক পক্ষের দুই জন গুরুতর আহত হলে তাদেরকে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
আহত ব্যক্তি মেন্দিপুর গ্রামের পশ্চিমপাড়ার মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ রবিউল্লাহ ২৫ ও আবির(১৪)
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয়ের পুর্ব শত্রুতার জের ধরেই মেন্দিপুর গ্রামের পশ্চিমপাড়ার মানিক মিয়া ও হৃদয় মিয়ার মধ্যে সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় দুজনকে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সংঘর্ষে কারণ জানতে চাইলে মানিক মিয়া বলেন, সামান্য ছোট্ট বিষয়কে কেন্দ্র করে আমার ছোট দুই ভাইকে এভাবে আঘাত করবে এটা ভাবতেও পারব না। আমার এক ভাইকে মোহনগঞ্জ হাসপাতালে রেখে আসছি তার মাথায় ১০ টি সেলাই দেওয়া হয়েছে আর ছোট ভাই আবিরের অবস্থা আশংকাজনক। তাকে অস্ত্রোপচার করা হয়েছে। এখনও জ্ঞান ফিরেনি।
অপরপক্ষের হৃদয় মিয়াকে মুটোফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি মোহনগঞ্জ আছি। আপনার কতজন লোক আঘাত প্রাপ্ত হয়েছে জানতে চাইলে তিনি পরে বলবেন বলেই মোবাইল কেটে দেন।
খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক মোঃ নাজমুল হাসান বলেন,ঘটনা শুনামাত্রই ঘটনাস্থলে উপস্থিত হই এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। মানিক মিয়ার পক্ষের দুইজন গুরুতর আহত হওয়ায় একজনকে মোহনগঞ্জ ও অপরজনকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।
তবে এ বিষয়ে কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Aminur / Aminur
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী