মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সাটুরিয়া থানার নজরুল ইসলাম
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন জেলার সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। জানুয়ারি ২০২৬ মাসে সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে জেলার সব থানার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করেন।
এছাড়াও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, মামলা নিষ্পত্তিসহ অন্যান্য ভাল কাজের জন্য শ্রেষ্ঠ এসআই এর পুরষ্কার পান সাটুরিয়া থানার এসআই (নিঃ) মিঠুন কুমার দাস।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদান রাখায় ওসি নজরুল ইসলাম এ স্বীকৃতি অর্জন করেন। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণ ও জনগণের আস্থা অর্জনে তার নেতৃত্বগুণ সহকর্মীদের মধ্যে প্রশংসিত হয়েছে।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এই সম্মান এককভাবে আমার নয়। এটি সাটুরিয়া থানায় কর্মরত সকল সহকর্মীদের একাগ্রতা,ঐকান্তিকতা ও পেশাদারিত্বের ফল। এ ধরনের সম্মাননা পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহ যোগায় এবং জনগণের সেবায় নিজেকে আরও নিবেদিত করতে অনুপ্রাণিত করে। আমি সর্বদা চেষ্টা করবো যাতে জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করে আপনাদের পাশে থাকতে পারি।
পুরষ্কার প্রদানের সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, শিবালয় সার্কেল সাদিয়া সাবরিনা চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিংগাইর সার্কেল ফাহিম আসজাদ,সহকারী পুলিশ সুপার (প্রবেশনার)সহ সকল থানা ও ডিবি অফিসার ইনচার্জগন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied